আবেদন ফি কমানোসহ ৯ দফা দাবিতে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন 
চবি শিক্ষার্থীরা

৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চবি শিক্ষার্থীরা © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কামানো, পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা করতে হবে, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা, পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে, বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ ও অতিদ্রুত নতুন দুইটি হল নির্মাণ করতে হবে, ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলার সংগঠনসমূহকে অফিস বরাদ্দ দিতে হবে, অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে, অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে, প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশসহ যাবতীয় কর্মকাণ্ড অনলাইনভিত্তিক করতে হবে এবং সম্প্রতি ঘটে যাওয়া গুপ্ত হামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন করতে হবে।  আগামীকাল ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে, এখানে প্রশাসন যদি ফি না কমিয়ে ১ হাজার টাকাই রাখে তাহলে আমরা আরও কঠোর আন্দোলন ঘোষণা করবো। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা অনেক কষ্ট করে আবেদন করে। এখানে এক হাজার টাকা আবেদন ফি কোনোভাবেই যৌক্তিক না।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘পোষ্য কোটা চিরতরের জন্য বাতিল করতে হবে। একজন সাধারণ শিক্ষার্থী যেভাবে ভর্তি হই তাদেরকেও সেভাবেই ভর্তি হতে হবে। কোনো ধরনের বৈষম্য মানা হবে না। যদি আমাদের দাবি না মানেন, ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিদায় করেছি, আপনাদেরও বিদায় করব।’ 

অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষিকার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩০ শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে রাবিপ্রবির বাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9