৩৪ ঘণ্টা পর ভিসির আশ্বাসে অনশন ভাঙলেন জাবির তিন শিক্ষার্থী

৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
শিক্ষার্থীদের অনশন ভাঙান উপাচার্য

শিক্ষার্থীদের অনশন ভাঙান উপাচার্য © সংগৃহীত

টানা ৩৪ ঘণ্টা পর উপাচার্যের (ভিসি) আশ্বাসে অনশন ভেঙেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের তিন শিক্ষার্থী। সোমবার (৩০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে তারা অনশন কর্মসূচি থেকে সরে আসেন।

এর আগে গত রোববার বিকাল ৪টা থেকে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

আইন ও বিচার বিভাগের ৪৯ থেকে ৫১তম ব্যাচের ফলাফল পুনর্মূল্যায়ন, ভর্তি পরীক্ষায় আইন অনুষদের জন্য আগের মতো আলাদা ইউনিট করা এবং স্থায়ী ভবন বরাদ্দ করার দাবিতে অনশনে বসেন।

অনশন করা শিক্ষার্থীরা হলেন আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাসান মাইশা ও একই ব্যাচের শিক্ষার্থী রফা রওনক। তাদের মধ্যে রাফা রওনক সোমবার সন্ধ্যায় অসুস্থ হলে তাকে সাভারের বেসরকারি এনাম মেডিক্যালে নেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা দাবিগুলো নিয়ে আন্দোলন করে এলেও প্রশাসন বিষয়টি গুরুত্ব দেয়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সভায় দাবিগুলো নিয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় তারা (তিন শিক্ষার্থী) আমরণ অনশনে বসেন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মসূচি থেকে সরে এসেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমরা তাদের সব দাবি মেনে নিয়েছি। একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট মিটিংয়ে এই দাবিগুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে। একটা বিভাগের নিজস্ব কোনো রুম নেই, এটা খুবই দুঃখজনক বিষয়।’

আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির পাঁচ উদ্ভাবন, নজর কাড়ছে গবেষকদের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নি…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9