পোষ্য কোটা বাতিলসহ ৩ দাবিতে রাবি প্রশাসনিক ভবনে তালা মারার হুঁশিয়ারি

২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) © সংগৃহীত

পোষ্য কোটা বাতিল, ‘ফ্যাসিস্ট’ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং ভর্তি পরীক্ষায় আবেদন ফি কমাতে না পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন।

পোস্টে তিনি লিখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ইউনিট প্রতি ৫০০/৬০০/৭০০ টাকা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২০০ টাকার বেশি। 'আবেদন ফি বাণিজ্য' একটি সফল ব্যবসা। যেটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওস্তাদ। বিজয়ের পর এমন প্রশাসন দেখে লজ্জা লাগে। তারা শিক্ষার্থীবান্ধব কোনো সিদ্ধান্ত নেয়নি। শুধু চেতনার কথা শোনায়।

তিনি পোস্টে ৩টি দাবি উত্থাপন করেন।সেগুলো হলো ফ্যাসিস্ট কার্যক্রমে জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা প্রকাশ করে মামলা ও শাস্তি দেওয়া, পোষ্য কোটা বাতিল ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদে জড়িতদের নিয়োগ এবং সিন্ডিকেট সদস্যদের ভূমিকা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। 

এ বিষয়ে জানতে চাইলে রাবির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, 'এই মূহুর্তে মন্তব্য করার মতো কিছুই নেই। আমি রাজশাহীর বাহিরে আছি ফিরে এসে বিষয়টা দেখব।'

এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া এক শিক্ষক ও আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেলের একজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ফেসবুক পোস্টে দ্রুত অপসারণের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, অন্যথা কঠোর আন্দোলন হবার কথা জানান। প্রশাসনের নিয়োগ সিদ্ধান্তের সমালোচনা করে এক সমন্বয়ক লিখেছেন, ‘আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে নাকি?’

শেষ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ
  • ১৭ জুলাই ২০২৬
নেটফ্লিক্সের শেয়ারের দামে ৯ শতাংশ হ্রাস
  • ১৭ জুলাই ২০২৬
পুরান ঢাকার ড্রেনে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মীর লাশ, রাস্তা খুড়…
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
  • ১৭ জুলাই ২০২৬
তিন প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, বিক্রি ও বিপণন…
  • ১৭ জুলাই ২০২৬
স্ত্রীর উদ্দ্যেশে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence