‘ডোপ টেস্টে পজিটিভ’ শিক্ষার্থীরা চবির আবাসিক হলে থাকতে পারবেন না

০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM

© প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাত্র ৩৫০ টাকায় নিজস্ব ল্যাবে এই ডোপ টেস্টের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ডোপ টেস্ট পজিটিভ হলে আবাসিক হলের সিট বাতিল হবে জানিয়েছে প্রশাসন। আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় চবি উপ-উপাচার্যের (প্রশাসন) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, ডোপ টেস্ট কমিটির কো-অর্ডিনেটর জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান, শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, বিশ্ববিদ্যালয় মেডিক্যালের ভারপ্রাপ্ত প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব।  

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ক্যাম্পাস এবং আশপাশের এলাকাগুলো একটা সময় মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। এর মধ্যে ডোপ টেস্ট অন্যতম। আমরা প্রাথমিকভাবে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের এ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছি। এতে কোনো শিক্ষার্থীর টেস্ট পজিটিভ হলে আমরা হলের আসন বাতিল করবো, বাকি শাস্তি দেশের আইন অনুযায়ী হবে।

এক্ষেত্রে শিক্ষার্থীদের ডোপ টেস্ট করতে গেলে যে ব্যয়বহুল খরচ, সেটা কমিয়ে আনার জন্য আমরা নিজস্ব ল্যাবে টেস্ট করার পরিকল্পনা করেছি।

তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থীরাই না, আমাদের নিরাপত্তা কর্মীসহ অনেকেই মাদকাসক্ত। আমরা পর্যায়ক্রমে সবগুলোতেই হাত দেবো। আগামী বৃহস্পতিবার আমরা অফিসিয়ালি ডোপ টেস্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা এখানে কোনো লাভ করছি না। বরং বিশ্ববিদ্যালয়ের রিসোর্সগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা খরচ কমানোর চেষ্টা করেছি। বাকি টাকা আমরা শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি দিবো। এছাড়া শিক্ষার্থীদের সমস্যাগুলো সর্বোচ্চ বিবেচনা করা হবে। তবে হলে থাকা শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় আনা হবে।  

ডোপ টেস্ট কমিটির কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, আগামী ১২ তারিখ আমরা এএফ রহমান হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করবো। আমরা কাজটি আমাদের শিক্ষার্থীদের মাদকাসক্ত প্রমাণিত করার জন্য করছি না বরং, সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমরা কাজটি করছি। আমরা মাদক থেকে শিক্ষার্থীদের উত্তোরণের জন্য এ উদ্যোগ নিয়েছি। 

তিনি আরো বলেন, আমাদের টেস্ট প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে, সেভাবেই টেস্টের মান নিশ্চিত করা হবে। আমেরিকান কিটস দিয়ে ডোপ টেস্ট করা হবে। এ সংক্রান্ত সব তথ্য সরবরাহ করা হবে। যাতে সবাই এর সঙ্গে যুক্ত হতে পারে। এমনকি কোনো ত্রুটি দেখলেও আমাদেরকে জানানোর অনুরোধ করছি।

হল অনুযায়ী ডোপ টেস্টের তারিখ
এএফ রহমান হল ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর. আলাওল হল ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর, শহীদ আব্দুর রব হল ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর, মাস্টার দা সূর্যসেন হল ২১, ২২ ও ২৩ ডিসেম্বর, শাহ আমানত হল ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ডিসেম্বর, সোহরাওয়ার্দী হল ৩০, ৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি, শাহজালাল হল ৩, ৪, ৫, ৬ জানুয়ারি, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল ৭ জানুয়ারি।

ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9