বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিল জাবি প্রশাসন

০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
আর্থিক সহায়তার চেক হস্তান্তর

আর্থিক সহায়তার চেক হস্তান্তর © টিডিসি ফটো

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে ৩৬ লাখ ৯৬ হাজার টাকার চেক হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রবিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে ৩৫ জন শিক্ষার্থী, ১জন শিক্ষক ও কর্মচারীর নিকট আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

আহতদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিপ্লব চলমান প্রক্রিয়া, দেশ গঠনের এখনো অনেক কাজ বাকি। আমি আশা করি, আন্দোলনে অবদান রাখা সকলে মিলে ঐক্য তৈরি করে আমাদের পথ দেখাবে। জুলাই-আগস্ট আন্দোলনে ঐক্যের মাধ্যমেই ফ্যাসিস্টের পতন হয়েছে। সবার সহযোগিতায় দেশ এগিয়ে যাবে বলে জানান উপাচার্য।’

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, কম্পট্রোলার, চিফ মেডিক্যাল অফিসারসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘অনলাইন নীলক্ষেত’: পুরোনো বই কেনাবেচা করা যাবে ঘরে বসেই
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9