ঢাবির মাঠে কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেল নবজাতকের মরদেহ

০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
শরীরিক শিক্ষা কেন্দ্র, ঢাবি

শরীরিক শিক্ষা কেন্দ্র, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের পাশের কেন্দ্রীয় খেলার মাঠে কাপড়ে মোড়ানো অবন্থায় এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। আজ রবিবার (৮ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফরিদ আহমেদ জানান, ‘দুপুরে জানতে পারি শারীরিক শিক্ষা মাঠের পাশে একটি নবজাতকের মরদেহ পরে আছে। পরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। এ সময় নবজাতকটি কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি ব্যাগের মধ্যে ছিল।’

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ: ঢাবি
বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে
  • ০৭ এপ্রিল ২০২৬
আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close