দোহা ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ঢাবি শিক্ষার্থী সাজিদ

০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
সাজিদ মাহমুদ

সাজিদ মাহমুদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিশিষ্ট বিতার্কিক সাজিদ মাহমুদ বর্তমানে কাতারের দোহায় অনুষ্ঠিত ‘দোহা ফোরাম ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

দোহা ফোরাম ২০২৪-এর থিম ‘নবচিন্তার অপরিহার্যতা’। নবচিন্তা শুধু ব্যবসা ও অর্থনীতিতে নয়, শাসনব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, নীতি ও আধুনিক বৈশ্বিক চ্যালেঞ্জগুলোয় প্রয়োগ করতে হবে। ‘কূটনীতি, সংলাপ ও বৈচিত্র্যর’ মাধ্যমে দোহা ফোরাম ভূরাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি, নিরাপত্তা ও সাংস্কৃতিক কূটনীতি নিয়ে আলোচনা করবে। উদ্ভাবনের শক্তি ও নীতিগুলো বৈশ্বিক সমস্যার সমাধানে কীভাবে প্রয়োগ করা যায়, তা নির্ধারণের প্ল্যাটফর্ম হবে এই ফোরাম।

সাজিদ মাহমুদ জুলাই অভ্যুত্থানের একজন কো-অর্ডিনেটর। তিনি জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের একজন সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে সাজিদ লক্ষাধিক বাংলাদেশির সঙ্গে এ অভ্যুত্থানে যোগদান করেন।

আরও পড়ুন: ঢাবির ফেসবুক পেজ ও নিউজ পোর্টাল নিয়ে অপেশাদার কারবার, শিক্ষার্থীদের টাকার শ্রাদ্ধ

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে শিক্ষাজীবন শুরু করার পর থেকেই সাজিদ বৈশ্বিক শান্তি ও সংঘাত, কূটনীতি, আলোচনা ও দক্ষিণ এশীয় রাজনৈতিক গতিশীলতা নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিক প্রবন্ধ লিখেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপকের গবেষণা সহকারী হিসেবে কাজ করার ক্ষেত্রে সাজিদের গভীর অভিজ্ঞতা রয়েছে।

দোহা ফোরাম একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম যেখানে বিশ্বনেতা, নীতিনির্ধারক ও বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে একত্র হন। এ মর্যাদাপূর্ণ ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাজিদের উপস্থিতি তার অসাধারণ যোগ্যতা এবং বৈশ্বিক আলোচনায় বাংলাদেশি যুবসমাজের গঠনমূলক ভূমিকা প্রদানের সম্ভাবনাকে প্রতিফলিত করে।

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘অনলাইন নীলক্ষেত’: পুরোনো বই কেনাবেচা করা যাবে ঘরে বসেই
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9