জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন 

০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের (৪৭ তম ব্যাচের) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জলকে আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত প্রায় সাড়ে ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। 

আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান শাহরিয়ার ও  যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিম আল তারিক ও ফারহানা বিনতে জিগার ফারিনা।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, তৌহিদ সিয়াম এবং সিনিয়র যুগ্ম-সচিব মোহাম্মদ ওবায়দুল্লাহ ও যুগ্ম সচিব হিসেবে আছেন  নাহিদ হাসান ইমন ও ইমরান হোসেন রাহাত।

মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাকিব আল মাহমুদ এবং সংগঠক হিসেবে আছেন অর্নব জান্নাত উল ফিরদাউস আঞ্জুম ও মোহাম্মদ রায়হান।

মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মালিহা নামলাহ৷ এছাড়া সদস্য হিসেবে আছেন নাফিজ উর রহমান, কাউসার আল আরমান, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, রাঈদ হোসেন, গালিব হাসান।

উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে আছেন আরিফ সোহেল ও মেহেরাব সিফাত।

এক দিনে হার্ট অ্যাটাকে না ফেরার দেশে ৩৩ বিসিএসের দুই স্বাস্…
  • ০১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় উৎকর্ষ ও পেশাদারিত্ব: সময়ের অনিবার্য অপরিহার্…
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
  • ০১ আগস্ট ২০২৬
৬ আগস্ট শুরু ডিপ্লোমা পরীক্ষা, কেন্দ্রগুলোকে বোর্ডের জরুরি …
  • ০১ আগস্ট ২০২৬
৭ দিনের আল্টিমেটাম, মাঠে নামছেন ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিপ্…
  • ০১ আগস্ট ২০২৬
দেড় বছরেই গ্র্যান্ড মাস্টার; ইংরেজি, বাংলা, আরবিতে বিস্ময়কর…
  • ০১ আগস্ট ২০২৬