ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাক্সবন্দি’ নবজাতকের মরদেহ উদ্ধার

৩০ নভেম্বর ২০২৪, ০৬:১৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশ থেকে একটি নবজাতক মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক এক দিন হতে পারে। শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সার্বিক বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ঢাবির জগন্নাথ হলের পাশের রাস্তায় নবজাতকটির মরদেহ পাওয়া যায়। লাশটি একটি ওড়না দিয়ে মোড়ানোর পর কাগজের কার্টুনে ভরে সেখানে ফেলে রাখা হয়েছিল। উদ্ধারের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং লাশটি কে বা কারা সেখানে রেখে গেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এইচএসসি উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি …
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেননি
  • ৩১ অক্টোবর ২০২৬
থ্যালাসেমিয়া প্রতিরোধ ও চিকিৎসায় চিকিৎসকদের দক্ষ করতে দেশব…
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ৭ নভেম্বর …
  • ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল, না ফেরার দেশে আরও দুই শিক্ষার্থী
  • ৩১ অক্টোবর ২০২৬