সার্টিফিকেট তুলতে এসে আটক হলেন ছাত্রলীগ নেতা

৩০ নভেম্বর ২০২৪, ০১:১০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সার্টিফিকেট তুলতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শাখার সাবেক এক নেতা। ছাত্রদলের দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক।

আটককৃত ছাত্রলীগ নেতা ফিরোজ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি বগুড়া জেলায়। 

জানা যায়, গতকাল রাতে জিয়া হলের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা তাকে মারধর করে। আহত অবস্থায় মতিহার থানা পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে  তাকে মতিহার থানায় নিয়ে আসেন। বর্তমানে তাকে মতিহার থানা হাজতে রাখা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, ছাত্রদলের দায়ের করা মামলায় এক ছাত্রলীগ নেতাকে সকালে আটক করা হয়েছে। সে বর্তমানে মতিহার থানার হাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9