হ্যাক হওয়া ঢাবির ওয়েবসাইট পুনরুদ্ধার করল প্রশাসন

২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের (www.ssl.du.ac.bd) একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর তা পুনরুদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ফেসবুক পেইজেে এ তথ্য জানাননো হয়। 

ফেসবুকের ওই পোস্টে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের একটি অংশ ssl.du.ac.bd হ্যাক হওয়ার পর দ্রুততার সঙ্গে সেটি পুনরুদ্ধার করা হয়েছে। ওয়েবসাইটটি গতকাল বৃহস্পতিবার ২৮ নভেম্বর রাত ১১টার দিকে হ্যাক হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর আইসিটি সেলের প্রযুক্তিবিদরা দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটটি পুনরুদ্ধার করেন। বর্তমানে এটি সুরক্ষিত আছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি হ্যাক করে সতর্কবার্তা জুড়ে দেয় হ্যাকাররা। এতে ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন বিরোধী আন্দোলনে গতিময় করার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার জোর প্রতিবাদ জানানো হয়। 

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9