আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ 

২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব লোগাগাড়া-সাতকানিয়ার ব্যানারে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে। 

অনড় সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষক, আগামীকাল থেকে লা…
  • ০১ আগস্ট ২০২৬
৫ বছরে ২ কোটি গাছ লাগাবে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ আগস্ট ২০২৬
ফ্রান্স-স্পেনের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের আরেক দেশ 
  • ০১ আগস্ট ২০২৬
তিতুমীরে ‘ডিবেট ফর রিমেম্বারিং ৩৬ জুলাই’ আয়োজন ছাত্রশিবিরের
  • ০১ আগস্ট ২০২৬
ফেনীতে ছাত্রলীগের মিছিল; ৭৫ জনকে আসামি করে মামলা, কারাগারে ৩
  • ০১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক জার্নাল থেকে যবিপ্রবির ১১ গবেষণাপত্র বাতিল, এক …
  • ০১ আগস্ট ২০২৬