আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ 

২৬ নভেম্বর ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
চবিতে বিক্ষোভ সমাবেশ

চবিতে বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)  বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পরাজিত ফ্যাসিস্ট এখনও আমাদের সাথে শত্রুতার নীল নকশা তৈরি করছে। তারা দফায় দফায় সাম্প্রদায়িক দাঙ্গা দাগাতে চেয়েছে। তারা আজ আবারও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে  সরকারি আইনজীবী নিহতের ঘটনা ঘটেছে। 

ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • ২৮ মার্চ ২০২৬
কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবা…
  • ২৮ মার্চ ২০২৬
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম
  • ২৮ মার্চ ২০২৬
বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
বাসে ১৫০ টাকা বেশি ভাড়া আদায়, জরিমানা অর্ধলাখ টাকা
  • ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, জামায়াত নেতাকে আদালত…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence