ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দুদু, সদস্য সচিব ড্যানী

১৩ নভেম্বর ২০২৪, ০৩:৩১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© ফাইল ফটো

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক ও এ টি এম আবদুল বারী ড্যানীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

আজ বুধবার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এটি এম আবদুল বারী ড্যানী স্বাক্ষরিত সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব একযোগে পদত্যাগ করায় সংগঠনটির কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

এই প্রেক্ষাপটে সংগঠনটির জীবন সদস্যরা গত ৩০ আগস্ট অ্যালামনাই ফ্লোরে এক সাধারণ মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় সর্বসম্মতিক্রমে শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ টি এম আবদুল বারী ড্যানী ও নিলোফার চৌধুরী মনিকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং এ কমিটিকে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়।

কমিটির সদস্যরা বিভিন্ন শ্রেণী-পেশায় নিয়োজিত ডুয়ার জীবন সদস্যদের সাথে আলোচনা করে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক এ কমিটি গঠন করা হয়।

সদস্যরা হলেন- সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সাত্তার মিয়াজী, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম), এ এইচ এম শফিকুজ্জামান, অধ্যাপক মো. মোরশেদ হাসান খান, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আব্দুল্লাহ আল কাফি (রতন), আব্দুল খালেক, মেজবাহ উদ্দিন আলী, শিরীন সুলতানা,নিলোফার চৌধুরী মনি, সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, গাজী কামরুল ইসলাম সজল, মো. মোস্তাফিজুর রহমান, মো. সেলিমুজ্জামান সেলিম, মো. আলী হোসাইন ফকির, রেজাউল করীম মল্লিক, মো. আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, মোহাম্মাদ নিজামুল কবীর, মো. ইলিয়াস উদ্দিন খান, মোহাম্মাদ হাতেম, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. কামাল উদ্দিন জসীম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মুনশী শামস উদ্দিন লিটন, মো. বায়েজীদ বোস্তামী (অফিস), রশিদ আহমেদ (মামুন), মো. তহা, ড. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মাদ সাইফুল ইসলাম।

‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9