যৌনকর্মী সন্দেহে নারীর ব্যাগ তল্লাশি, তোপের মুখে চবির ২ ছাত্র

১২ নভেম্বর ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সিনেমা প্যালেস এলাকা

সিনেমা প্যালেস এলাকা © সংগৃহীত

যৌনকর্মী সন্দেহে এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্র। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে পিটুনি দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন। উদ্ধার করা দুই ছাত্র হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. রায়হান, এবং মো. সাব্বির।

জানা গেছে, সিনেমা প্যালেস মোড়ে এক নারীকে দেখে তাকে থামিয়ে ব্যাগ তল্লাশি শুরু করেন দুই ছাত্র। এসময় তারা ওই নারীকে যৌনকর্মী সম্বোধন করে বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন। এর মধ্যে সেখানে উপস্থিত হন নারীর স্বামী। ঘটনা দেখে তিনি চিৎকার দিলে সেখানে লোকজন জড়ো হতে থাকেন। তারা দুই ছাত্রকে ঘেরাও করে পিটুনি দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশের টহল দল তাদের উদ্ধার করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।

নগর পুলিশের উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, দুই ছাত্র এক নারীর ব্যাগ তল্লাশির চেষ্টা করেন। সেটা দেখে লোকজন উত্তেজিত হয়ে যায়। পরে থানার টিম গিয়ে দুজনকে নিয়ে যায়।

তিনি বলেন, সবার প্রতি আমাদের অনুরোধ, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। সন্দেহজনক কিছু দৃষ্টিগোচর হলে তারা যেন আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬