‘শেখ হাসিনার উন্নয়ন’ নিয়ে চবিতে সেমিনার

০৮ নভেম্বর ২০২৪, ০১:৫৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘নেতৃত্ব ও রাজনৈতিক-অর্থনৈতিক উন্নয়ন : শেখ হাসিনা ও বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগমের তত্ত্বাবধানে এ সেমিনারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বক্তব্য দেবেন এম ফিল গবেষক মো. আব্দুল্লাহ আল মামুন।

আগামী রোববার দুপুর ১২টায় রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০৬ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ সেমিনার ঘিরে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকের প্রশ্ন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গণহত্যায় জড়িত শেখ হাসিনার নামে কীভাবে একটি সেমিনার অনুষ্ঠিত হতে পারে?

আরও পড়ুন: ‘মাইর কিন্তু একবারই পড়বে’, শেকৃবিতে ছাত্রদলের পোস্টার ছেঁড়ার পর হুমকি

গণহত্যা মামলার আসামি শেখ হাসিনার উন্নয়ন নিয়ে সেমিনার করা যৌক্তিক কি না, এমন প্রশ্নের জবাবে ড. আনোয়ারা বেগম বলেন, এখানে শেখ হাসিনার গুণগান বা প্রশংসা করার জন্য এই সেমিনারের আয়োজন করা হচ্ছে না। এটা মূলত একটি এম ফিল গবেষণা। গত চার বছর ধরে আমার তত্ত্বাবধানে আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী এর ওপর গবেষণা করেছে। সে দীর্ঘদিন ধরে এটা নিয়ে পরিশ্রম করছে। তার গবেষণা শেষ পর্যায়ে রয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থী গবেষণার পর সেমিনার আয়োজন করতে পারে।

রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাহফুজুল হক বলেন, এম ফিল ও পিএইচডির বিষয়গুলো সাধারণত গবেষণার সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক দেখে থাকেন। এ বিষয়ে তিনিই একমাত্র বলতে পারবেন কেন গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন টপিকের ওপর সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমরা এ বিষয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি এ বিষয়ে আমাদের এখনও কিছু জানাননি।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬