শহীদ ওয়াসিমদের স্মরণে জাবিতে ছাত্রদলের গ্রাফিতি

০৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি © টিডিসি

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল তিনটায় জাবি শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এর উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দেওয়ালে শহীদ ওয়াসিম আকরাম, শহীদ শ্রাবণ গাজী এবং শহীদ আলিফ আহমেদের প্রতিরূপ ফুটিয়ে তোলা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ফ্যাসিস্ট হাসিনার নৃসংসতা ও শহীদদের স্পিরিটকে ধারণ করতেই আমাদের এই উদ্যোগ। শহীদদের আত্মত্যাগ আমাদের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জোগায় এবং তাদের এই আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ওয়াসিম, শহীদ শ্রাবণ গাজী ও শহীদ আলিফের স্মৃতিকে জাগ্রত রাখতে আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন শহীদ রফিক-জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম রোমান, ছাত্রদল নেতা মোহাম্মদ তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মেহেদী ইমন, জামিল হোসেন আদনান, সৌরভ মৃধা, মির্জা জহিরুল, তানিম হাসান, কাজী রাইসুল, ইমাম হোসেন, আলিফ, বাবু, হিমেল, মুহিবুল্লাহ সহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে জাবি ছাত্রদল শহীদদের স্মরণে শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে, যা তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬