চবিতে খাবারে শামুক, ম্যানেজারকে খাওয়ালেন শিক্ষার্থীরা

০৩ নভেম্বর ২০২৪, ১০:১১ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
নিম্নমানের সেই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন শিক্ষার্থীরা

নিম্নমানের সেই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন শিক্ষার্থীরা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের ডাইনিংয়ের খাবার নিয়ে প্রায় অভিযোগ ওঠে। এবার খাবারে শামুক পেয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে উত্তেজনা ও অসন্তোষ দেখা দেয় তাদের মধ্যে।

এই বিষয়ে ডাইনিংয়ের ম্যানেজার মান্নানের সঙ্গে কথা বলতে গেলে তিনি ও তার কর্মচারীদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ ওঠে। পরে বাগবিতণ্ডার এক পর্যায়ে সেই নিম্নমানের সেই খাবার ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) রাতে হলের ডাইনিংয়ে খাবার খেতে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে হলের ডাইনিংয়ে খাবার খেতে যান শিক্ষার্থীরা। এ সময় খাবারে শামুক, শাকের বদলে শুধু পানি পাওয়ায় শিক্ষার্থীরা ওই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন। এরপর কিছু সময়ের জন্য তারা ম্যানেজারকে ডাইনিংয়ে তালাবদ্ধ করে রেখে প্রক্টরকে খবর দেন।

শাহ আমানত হলের শিক্ষার্থী জাহিদ সজল বলেন, দুপুরের খাবারেও শাক ভালো করে সেদ্ধ করা হয়নি। তরকারির আলুও শক্ত ছিল। দীর্ঘদিন ধরেই হলে খাবার নিয়ে এসব সমস্যা চলছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ বিষয়ের সুরাহা হয়। হলের খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

তীব্র গরম আর লোডশেডিংয়ে তালপাতার পাখার পুনর্জাগরণ
  • ২৬ এপ্রিল ২০২৬
পূর্বাচলে দুর্ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, মোটরসাইকে…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলছে
  • ২৬ এপ্রিল ২০২৬
মামলা করতে শাহবাগ থানায় গেলেন জুবায়ের-মোসাদ্দেক
  • ২৬ এপ্রিল ২০২৬
কলেজ ছাত্রসংসদ কক্ষে কালেমা খচিত ক্যালিগ্রাফি স্থাপন ছাত্রদ…
  • ২৬ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬