কুবিতে মারধরের ঘটনায় দুই ছাত্রকে হল ছাড়ার নির্দেশ প্রক্টরের

২৮ অক্টোবর ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ছাত্রদল কর্মী তৌহিদুল ইসলাম কর্তৃক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কাউসারকে মারধরের ঘটনায় উভয়কেই হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সোমবার (২৮ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

তিনি বলেন, এই দুই শিক্ষার্থীর কোনো আবাসিকতা নেই হলে। তাই আগামীকাল বিকাল ৫টার মধ্যে তাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপাচার্য ক্যাম্পাসে না থাকায় আগামীকাল মারধরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: শহীদ আবু সাইদ ও মুগ্ধের বীরত্বগাঁথা পড়বেন হাইস্কুলের শিক্ষার্থীরা

এর আগে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ ড. জিয়া উদ্দিনের কাছে মারধরের বিচার চেয়ে অভিযোগ জমা দেন মোহাম্মদ কাউসার। তবে তারা আবাসিক শিক্ষার্থী না হওয়ায় অভিযোগটি প্রক্টরের কাছে পাঠান তিনি।

এদিকে গত ২৪ অক্টোবর ছাত্রদল কর্মীদের মিটিংয়ে যেতে অস্বীকৃতি জানালে মোহাম্মদ কাউসারকে কাঠের লাঠি আঘাত করেন তৌহিদুল।

নবম পে স্কেলের গেজেট কবে, যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ২৯ জুন ২০২৬
পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা
  • ২৯ জুন ২০২৬
ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা, ব্রা…
  • ২৯ জুন ২০২৬
পাবলিক পরীক্ষায় ডিজিটাল অপরাধ দমনে সংসদে নতুন সংশোধনী বিল উ…
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে নেইমার কত সময় খেলবেন, জানালেন কোচ
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬