ভোরে মাস্ক-ক্যাপ পরে ছাত্রলীগের মিছিলের নিন্দা ঢাবি ছাত্রশিবিরের

২৩ অক্টোবর ২০২৪, ০১:৫৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM

© টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের ১০ জনের মতো নেতাকর্মী ভোরে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে। তাদের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। ফাঁকা ক্যাম্পাসে মুখ লুকিয়ে এমন মিছিল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য চরম হুমকি উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। 

বুধবার (২৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৬ বছর ধরে খুন, জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং জুলাই গণহত্যার মধ্য দিয়ে ছাত্রলীগ দেশ ও মানবতার চরম শত্রু হিসেবে প্রমাণিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে রক্তাক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী। তাই ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত করে। ক্যাম্পাসে এই সন্ত্রাসী সংগঠনের বিচ্ছিন্ন মহড়া ছাত্র-জনতার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। 

আরও পড়ুন: শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহারের দাবিতে ভোরে রাজধানীতে মিছিল

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ে আইন করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা ও ১৭ জুলাই-কে ‘ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিরোধ দিবস’  হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
বাসে ১৫০ টাকা বেশি ভাড়া আদায়, জরিমানা অর্ধলাখ টাকা
  • ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, জামায়াত নেতাকে আদালত…
  • ২৮ মার্চ ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৮ মার্চ ২০২৬
চ্যাটজিপিটি ব্যবহারের ৬ নেতিবাচক প্রভাব, যেসব বিপদে ফেলতে প…
  • ২৮ মার্চ ২০২৬
রাজধানীতে মধ্যরাতে প্রাণ হারালেন কলেজছাত্র
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence