শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহারের দাবিতে ভোরে রাজধানীতে মিছিল

২১ অক্টোবর ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহারের দাবিতে ভোরে রাজধানীতে মিছিল

শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহারের দাবিতে ভোরে রাজধানীতে মিছিল © সংগৃহীত

শেখ হাসিনার নামে মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সোমবার (২১ অক্টোবর) ভোরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী ব্যানার হাতে নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে ঝটিকা মিছিল করেন। বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদদীন, মুহাম্মদ আনোয়ার হোছাইন, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, হাসান আহম্মেদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, সাবেক সহ-সভাপতি এম এম নাজমুল হাসান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রান, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  পারভিন মিশু ও লাবনী চৌধুরী।

দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬