স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভের ডাক ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের

২১ অক্টোবর ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ © ফাইল ছবি

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে এ কর্মসূচি পালন করা হবে। সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

এর আগে রোববার মধ্যরাতে একই দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা।রাত ১টার দিকে পৃথকভাবে মিছিল করেন তারা।

জানা গেছে, রাত ১২টার দিকে আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের একটি দল ঢাকা কলেজের নর্থ হল ক্যাম্পাসে অবস্থান নিতে শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়তে থাকে। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল করতে করতে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন। সেখান থেকে আজিমপুর বাসস্ট্যান্ড হয়ে পলাশী আবাসিক এলাকায় যায় শিক্ষার্থীদের মিছিলটি।

আরো পড়ুন: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মধ্যরাতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে বাঙলা কলেজের শিক্ষার্থীরাও মধ্যরাতে রাজপথে নেমে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মিছিল করেন। এছাড়াও কবি নজরুল কলেজের আবাসিক শিক্ষার্থীরা ঢাবি থেকে মুক্তির দাবিতে হলে ঝটিকা মিছিল করেন।

এ সময়, ‘টু জিরো টু ফোর-অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘শিক্ষা না বাণিজ্য- শিক্ষা শিক্ষা’, ‘ঢাবির প্রহসন মানি না মানব না’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা।

ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের…
  • ২৮ জুন ২০২৬
বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬
নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
রাউন্ড অব ৩২-এ কে কার মুখোমুখি, কার খেলা কখন
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬