ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের তফসিলের জোরালো দাবি

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ PM
ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সভা

ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সভা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৬ষ্ঠ ও ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদ ও এজিএস মুহা. মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।

সভায় ডাকসুর পরবর্তী সেশনের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে জোরালো আলোচনা হয়। ডাকসুর পরবর্তী নির্বাচন যথাসময়ে আয়োজন এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সভায় মতামত তুলে ধরেন সদস্যরা। একই সঙ্গে হল সংসদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আর চেয়ারে বসে থাকতে চাই না। দ্রুত তফসিল ঘোষণার পর নির্বাচন দিয়ে বিদায় নিতে চাই। বিষয়টি সভায় উপাচার্যকে আমরা জানিয়েছি। উপাচার্য জানিয়েছেন, এ নিয়ে একটি কমিটি কাজ করছে। বর্তমানে তারা প্রতিটি হলে হলে যাচাই-বাছাই করছে। এরপর কমিটি প্রতিবেদন দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

কার্যনির্বাহী পরিষদের সভায় চলমান সেশনে ডাকসুর বিভিন্ন কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। সভায় ডাকসুর চলমান কার্যক্রমের সার্বিক চিত্র ও বাস্তবায়িত উদ্যোগগুলো তুলে ধরেন ভিপি আবু সাদিক কায়েম। বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য তাদের দায়িত্বাধীন কার্যক্রম, বাস্তবায়িত কাজ, চলমান উদ্যোগ নিয়েও সভায় আলোচনা করেন। এ ছাড়া ডাকসুর চলমান সেশনের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অডিট কার্যক্রম নিয়েও আলোচনা হয়। 

সভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী।

এ ছাড়া ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, রায়হান উদ্দীন, উম্মে উসওয়াতুন রাফিয়া, মিফতাহুল হোসাইন আল মারুফ, তাজিনুর রহমান, রাইসুল ইসলাম, আফসানা আক্তার, বেলাল হোসেন অপু, শাহীনুর রহমান, আনাস ইবনে মুনির ও হেমা চাকমা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে। তবে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ডাকসুর বর্তমান নেতৃত্বের দায়িত্ব নেওয়ার বছরপূর্তি পূর্ণ হবে। এর দুই দিন আগে আজ ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভা হচ্ছে। তবে এরমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে বর্তমান কমিটির মেয়াদ আরও তিনমাস বাড়বে। ফলে আরও একটি-দুটি কার্যনির্বাহী পরিষদের সভা হতে পারে বলে জানা গেছে।

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9