চবির ‘ডি’ ইউনিটের শর্ট লিস্ট প্রকাশের পর স্থগিত

১৮ অক্টোবর ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার পঞ্চম পর্যায়ে সাধারণ আসনে ভর্তির জন্য প্রকাশিত শর্টলিস্ট স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪-এর ডি-ইউনিটের সাধারণ আসনে উত্তীর্ণ মেধাতালিকা হতে ১৭ অক্টোবর প্রকাশিত শর্টলিস্ট এবং ২১ অক্টোবর অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১০টায় অনলাইনে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৬তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: ঢাবির শূন্য আসন বেড়েছে, বিশেষ মাইগ্রেশনের সুযোগ শিক্ষার্থীদের

সংশোধিত শর্টলিস্ট এবং সাক্ষাৎকারের নতুন তারিখ শিগগিরই প্রকাশ করা হবে। সবার অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং ডি-ইউনিট প্রথম বর্ষ ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মজুমদার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অন্যত্র চলে গেলেন স্ত্রী, বিষপানে স্বামীর মৃত্যু
  • ০৮ জুন ২০২৬
ময়মনসিংহে যুবক নিহত, ছুরিকাঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে ২য় …
  • ০৮ জুন ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ০৮ জুন ২০২৬
রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
  • ০৮ জুন ২০২৬
রাজধানীতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিক…
  • ০৮ জুন ২০২৬
অনার্স পরীক্ষা দিতে বাধা, শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত…
  • ০৮ জুন ২০২৬