হার্ভার্ড-অক্সফোর্ড ও রাজশাহী কলেজের সেরা ছাত্ররা একইমানের : রাবি উপাচার্য

০৭ অক্টোবর ২০২৪, ১০:১৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব © ফাইল ফটো

প্রিন্সটন-হার্ভার্ড-অক্সফোর্ড ও রাজশাহী কলেজের সেরা ছাত্ররা একইমানের বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব।

তিনি বলেছেন, আমার কাছে মনে হয় ছাত্রত্বের চেয়ে আনন্দদায়ক আর কিছুই নেই। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থাকার সময় আমি যেটা লক্ষ্য করেছি, প্রিন্সটন, হার্ভার্ড অক্সফোর্ডের ছাত্ররা যে মানের রাজশাহী কলেজের সেরা ছাত্ররাও ঠিক সেই মানের। রাজশাহী কলেজে আমি ছিলাম মাত্র দুই বছর মত কিন্তু যে বন্ধুত্বগুলো আমার তৈরি হয়েছিল বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে। সেগুলো এখনো টিকে আছে। 

সোমবার (৭ অক্টোবর) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক শ্রেণির নতুন শিক্ষার্থীদের ‘রিসিপশন ও ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য। 

আরও পড়ুন : কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

তিনি আরও বলেন, সাম্প্রতিক জুলাই আগস্টের প্রতিবাদী আন্দলনে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। আমি নিজেও এই কলেজের শিক্ষার্থী ছিলাম। আমি জানি এই কলেজ তোমাদেরকে ভালো কিছুই দেবে। আমি নিজেও সবসময় ছাত্র হিসেবে পরিচয় দিয়ে থাকি। 

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলীর সভাপতিত্বে ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক পারভেজ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ নাফিস ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শিখা সরকার।

আরও পড়ুন : রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ যহুর আলী

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রাজশাহী কলেজ প্রশাসন প্রত্যেকবারই শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে নতুন কিছু জিনিস যুক্ত করে সেটা এবারও হবে। আমরা চাই রাজশাহী কলেজের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই তাদের কাজের ও মেধার দ্যুতি  ছড়াক বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কলেজের সব বিভাগের বিভাগীয় প্রধান সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9