কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

০৯ জুলাই ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ মিছিল করেন।

এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে ‘বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, গর্জে উঠো আরেকবার’, সারা বাংলায় খবর দে... কোটা প্রথার কবর ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সরকারি চাকরিতে একটি বিশেষ শ্রেণীকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। 

রাজশাহী কলেজের গণিত বিভাগ শিক্ষার্থী দিল সেতারা সেবা বলেন,  আমারা কোটা প্রথা বাতিল করতে চাই যাতে মেধাবীরা সুযোগ পায়। সংবিধানে সমতা রক্ষার কথা বলা আছে। কিন্তু কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে। 

৪ দিন সাঁতরে সেউতায় পৌঁছে ক্ষুধা, ক্লান্তি ও বৈরিতার মুখে ফ…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬