নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সুমন-ইশাত

০১ অক্টোবর ২০২৪, ১০:৪০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
ছবি

ছবি © ঢিডিসি

রাজধানীর তিতুমীর কলেজে নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোনা  জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে৷ সোমবার (৩০সেপ্টেম্বর) গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন কলেজের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুমন বাশার এবং সাধারণ সম্পাদক পদে ১৮-১৯ সেশনের ইশাত খান ভূবন৷ 

ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম নিয়ে সংগঠনের সভাপতি সুমন বাশার জানান, সকল প্রশংসা মহান আল্লাহ তা'লার।জেলা হিসেবে নেত্রকোনা বরাবরের এগিয়ে।তিতুমীরস্থ নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সকল সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে একসাথে মিলেমিশে ছাত্রদের কল্যাণমূলক কাজ করে যেতে চাই।ছাত্রকল্যাণে শিক্ষার্থীদের কলেজের শিক্ষা, সংস্কৃতি ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণে আগ্রহী করে তুলবো,ইনশাআল্লাহ।

পরিষদের সাধারণ সম্পাদক ইশাত খান ভূবন জানান, তিতুমীরস্থ নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের উদ্দেশ্য হলো নেত্রকোনা  জেলার সকল শিক্ষার্থীকে একত্রিত করে, পরস্পরের সাহায্য ও সৌহার্দ্যের সাথে থাকার সুযোগ তৈরি করা। যেকোনো সমস্যায় একসাথে কাজ করার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে নেত্রকোনা জেলাকে আরও উজ্জীবিত করার৷

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬