চবি ক্যাম্পাসে অনুমতি ছাড়া সভা-সমাবেশ করা যাবে না

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
চবি

চবি © ফাইল ফটো

প্রশাসনের অনুমতি ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোন কর্মসূচি আয়োজন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যেকোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতন, মূলহোতা নয়ন গ্রেপ্ত…
  • ০২ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬