জাবিতে ইন্সটিটিউটের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ বাদ দেওয়ার দাবি শিক্ষার্থীদের

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
জাবিতে ইন্সটিটিউটের নাম থেকে 'বঙ্গবন্ধু' বাদ দেওয়ার দাবি শিক্ষার্থীদের

জাবিতে ইন্সটিটিউটের নাম থেকে 'বঙ্গবন্ধু' বাদ দেওয়ার দাবি শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট (বিআইসিএলসি) এর নাম পরিবর্তন করে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট করাসহ তিন দফা দাবি জানিয়ে উপাচার্যের নিকট স্মারকলিপি দিয়েছেন ইনস্টিটিউটির শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে সকাল ১০ টার দিকে উপাচার্য প্রফেসর মোহাম্মদ কামরুল আহসানের নিকট এই স্মারকলিপি প্রদান করেন তারা।

তাদের অন্য দাবি দুইটি হলো- অনতিবিলম্বে ইনস্টিটিউটকে বিসিএস বিষয় কোডে অন্তর্ভুক্ত করা এবং অতিদ্রুত ইনস্টিটিউটের ক্লাসরুম সংকট দূর করা।

এ সময় ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী সোহান শরীফ বলেন, আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ আছে কিন্তু তা কোনো ব্যক্তির নামে নয়। আমরা এ বিষয়টির যৌক্তিক  সংস্কার চাই। এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভাগের পরিচালক ও সকল ব্যাচের শিক্ষার্থীরা গণস্বাক্ষরের মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়ে একাত্মতা প্রকাশ করেছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ ব্যক্তির নামে কোন বিভাগ থাকতে পারে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা করবো। প্রয়োজনে শিক্ষকদের সাথে আলোচনার করা হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ২০১৭ সালে ৪৭ তম আবর্তন দিয়ে যাত্রা শুরু করে। ৭ বছরে পেরিয়ে গেলেও এখনো একটি ব্যাচ তাদের স্নাতকোত্তর শেষ করতে পারেনি। 

ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
  • ০২ আগস্ট ২০২৬
জটিল সমস্যার সমাধানে কেন প্রয়োজন আন্তঃবিষয়ক গবেষণা?
  • ০২ আগস্ট ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে কোটি টাকা অনিয়মের অভিযোগ
  • ০২ আগস্ট ২০২৬
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬