চবির ২ হল থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার 

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
দেশীয় অস্ত্র ও মদের বোতল

দেশীয় অস্ত্র ও মদের বোতল © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শহীদ আব্দুর রব ও শাহজালাল হল থেকে ৩০টি রামদাহ, ১৮টি মদের বোতল, ৫টি হেলমেটসহ রড ও স্টাম্প উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবি প্রক্টরিয়াল বডির পরিচালিত অভিযানে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়। 

এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এখন পর্যন্ত আমরা আব্দুর রব ও শাহজালাল হল তল্লাশি করে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছি। এছাড়া কয়েকটি হেলমেটসহ রড-স্টাম্প উদ্ধার করা হয়েছে। 

অভিযান পরিচালনা করার মূল কারণ জানিয়ে তিনি বলেন, আমরা আগামী ৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য হলগুলো শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে৷ 

ট্যাগ: চবি চবি
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9