চবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. সাইফুল ইসলাম 

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রদত্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব থেকে ৩০ সেপ্টেম্বর থেকে অব্যাহতি প্রদানপূর্বক চবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে নিম্নোক্ত শর্তে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

শর্তগুলো হলো- এ নিয়োগ যোগদানের তারিখ হতে ২ বছর অথবা নির্বাচনী বোর্ডের মাধ্যমে রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত, যাহা আগে হয়। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

জানা গেছে, ২০০৩ সালে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মধ্যমে চবিতে অধ্যাপনা শুরু হয় মোহাম্মদ সাইফুল ইসলামের। এর আগে তিনি একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০৯ সালে সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি করেন। এরপর ২০১৪ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ডান্ডি থেকে পিএইচডির কোর্স ওয়ার্ক-রিসার্চ করেন। তবে ডিগ্রি অ্যাওয়ার্ড হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।

শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9