বাংলাদেশের সেরা মেধাবীদের অংশ তোমরা: নবীন শিক্ষার্থীদের ঢাবি ভিসি

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © টিডিসি ফটো

আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আনন্দের দিন। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শ্রেণিকার্যক্রম শুরু হতে যাচ্ছে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছ, তাদের জন্যও নিশ্চয় দিনটি আনন্দের। আমি বিশ্বাস করি, তোমরা বাংলাদেশের সেরা মেধাবীদের অংশ। তোমাদেরকে পেয়ে আমরাও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন সকল শিক্ষার্থীকে আমি স্বাগত জানাই।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য আরও বলেন, শতাব্দীর অধিককাল ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসের পরিবর্তন ও অগ্রযাত্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের। সাম্প্রতিক জুলাই বিপ্লব ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে নিয়ে এসেছে আমাদের। এই নব অভিযাত্রার অগ্রসৈনিক তোমরা।

তিনি বলেন, এখন তোমাদের জীবনেরও সন্ধিক্ষণ। আমি আশা করি, পড়াশোনার পাশাপাশি নিজেকে তৈরি করার সমস্ত সুযোগ তোমরা গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদার, উন্মুক্ত প্রান্তর জীবনের বোধ ও উপলব্ধিকে পূর্ণ করে। এখানে ব্যক্তির প্রতিভার বিকাশ ও প্রকাশের বহুমাত্রিক সুযোগ ঘটে। তোমাদের সামনে চলার পথে আমার দোয়া ও শুভকামনা রইল।

“শিক্ষার পরিবেশ আমরা যত নিবিড় করতে পারব, শিক্ষার চাহিদা আমরা যত পূরণ করতে পারব, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ও দেশীয় ক্ষেত্রে তত প্রশংসিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার পথে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।”

শুভেচ্ছা বাণীতে উপাচার্য বলেন, ছাত্র-জনতার সম্মিলিত অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লব-উত্তর বৈষম্যহীন বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রাঙ্গণে তোমাদের আবারও আন্তরিকভাবে স্বাগত জানাই। এ বিপ্লবে যাঁরা শহদ হয়েছেন, আহত হয়েছেন এবং অংশ নিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও অভিবাদন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence