ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে কোনও মাফিয়াতন্ত্র চলবে না: রাবি ভিসি

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না: রাবি ভিসি

ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না: রাবি ভিসি © টিডিসি ফটো

ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। শনিবার (২৮ আগস্ট) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। 

অধ্যাপক নকীব বলেন, ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা স্টেক হোল্ডারদের মতামত নেব। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে একক কোনো সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনে না। এই ক্যাম্পাসে রাজনীতিমুক্ত ও একস্ট্রা কো-কারিকুলার অ্যাকটিভিটিসের সাথে জড়িত যেসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আছে আমরা তাদের সাথে আগে কথা বলব। তারপর ক্যাম্পাসের ছোট হোক বা বড় হোক যত রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে বসব। এরপর ছাত্র সমন্বয়কদের সাথে বসে সবার মতামতের ভিত্তিতে একটা চূড়ান্ত কাঠামো তৈরি করতে চাই। 

তিনি আরো বলেন, আমি মনে করি ছাত্র রাজনীতি বন্ধ বা রাজনীতি বিলুপ্তির যে মতামত তৈরি হচ্ছে তা রাজনীতির বিরুদ্ধে না, এটা অপরাজনীতির বিরুদ্ধে। এতদিন যে রাজনীতি ছিল তাকে রাজনীতি বলা যাবে না, বরং তা হলো মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেট। এটা আমাদের ছাত্রসমাজকে অতিষ্ঠ করে দিয়েছে এবং অনেকে নির্যাতনের শিকার হয়েছে। কাজেই তারা যখন বলে রাজনীতি বন্ধ করতে হবে, তখন রাজনীতির নামে যে অপরাজনীতি হয়ে এসেছে সেই অভিজ্ঞতা থেকেই বলে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না।

রাকসু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। এতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা অবশ্যই পালন করব।

শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০তম শিক্ষক উন্নয়ন স…
  • ০১ নভেম্বর ২০২৬
নিজেরা চাঁদা তুলে খেলার মাঠের জন্য ৬০ শতাংশ জমি কিনলেন গ্রা…
  • ০১ নভেম্বর ২০২৬
আইইউবি’র ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট’ প্রতিযোগিতার ইনকিউবেশন পর্ব…
  • ০১ নভেম্বর ২০২৬
রাজধানীতে ছয় রুটে আজ থেকে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
  • ০১ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুর পর বন্ধ হতে বসেছিল পড়ালেখা, পুরো উপজেলায় একমা…
  • ০১ নভেম্বর ২০২৬