উপাচার্যের নেতৃত্বে চবি ক্লিন ক্যাস্পাস কর্মসূচি

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
উপাচার্যের নেতৃত্বে চবি ক্লিন ক্যাস্পাস কর্মসূচি

উপাচার্যের নেতৃত্বে চবি ক্লিন ক্যাস্পাস কর্মসূচি © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারের নেতৃত্বে দিনব্যাপী ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালিত হয়েছে। এসময় দুই উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান (একাডেমিক) ও অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন (প্রশাসনিক) উপস্থিত ছিলেন।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও পরিচ্ছন্ন কর্মীরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে চবি উপাচার্য, উপ উপাচার্যদ্বয়, প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা দপ্তরের প্রধান, প্রকৌশলীসহ সাধারণ শিক্ষার্থীরা মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেন। দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে সমগ্র ক্যাম্পাসের সড়ক ও হলগুলোতে এই অভিযান পরিচালিত হচ্ছে।  

এসময় উপ উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমাদের ক্যাম্পাস আমরাই পরিষ্কার করব। ডাস্টবিনে লেখা থাকে আমাকে ব্যবহার করুন তারপরও আমরা ব্যবহার করি না। আমরা শিক্ষিতরাই এগুলো ব্যবহার করি না। আমরা ডাস্টবিনের পাশে গিয়ে ময়লা ফেলি, কিন্তু ডাস্টবিনে ফেলি না। বিশ্ববিদ্যালয় পরিষ্কার রাখার জন্য যেসব জিনিস প্রয়োজন সবকিছু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হবে। আগামীতেও পরিষ্কার কার্যক্রম নিয়মিত চলবে। 

ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী ওবাইদুল্লাহ বলেন, চবির সকল সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারি মিলে বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। আজ দিনব্যাপি আমাদের এই কর্যক্রম চলবে যতক্ষণ পর্যন্ত পুরো ক্যাম্পাস পরিষ্কার না হয়। আমরা একটা কথা বিশ্বাস করি আমাদের মানসিক পরিচ্ছন্নতা যেমন দরকার বাহ্যিক পরিচ্ছন্নতা তেমন দরকার। আমরা উভয়দিক পরিষ্কার করেই আমরা নতুন বাংলাদেশ ও ক্যাম্পাস গড়ব।

আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9