চবির ক্লাস শুরুর তারিখ ঘোষণা, হলের আসন বরাদ্দ ৩ অক্টোবর 

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM

© সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে শিক্ষার্থীদের আসন বরাদ্দ ৩ অক্টোবর (বৃহস্পতিবার)  ও ৬ সেপ্টেম্বর (রোববার) সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা হলে আসন বরাদ্দ পেতে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। পরে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীরা ০৫ অক্টোবর হলে উঠতে পারবেন। হলে উঠার পর রোববার (০৬ সেপ্টেম্বর) হতে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে চবি উপ-উপাচার্য (একাডেমিক) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান বলেন, আগামী ৬ অক্টোবর স্বশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বুধবার) পর্যন্ত চারদিন হলে সিটের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। আবেদনের পুরো প্রক্রিয়াটি পরবর্তীতে জানানো হবে।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close