উপাচার্যের অংশগ্রহণে চবি ক্লিন ক্যাস্পাস কর্মসূচি  

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
উপাচার্যের অংশগ্রহণে চবি ক্লিন ক্যাস্পাস কর্মসূচি পালিত

উপাচার্যের অংশগ্রহণে চবি ক্লিন ক্যাস্পাস কর্মসূচি পালিত © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারের নেতৃত্বে দিনব্যাপী ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালিত হয়েছে। এসময় দুই উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান (অ্যাকাডেমিক) ও অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন (প্রশাসনিক) উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও পরিচ্ছন্ন কর্মীরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে চবি উপাচার্য, উপ উপাচার্যদ্বয়, প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা দপ্তরের প্রধান, প্রকৌশলীসহ সাধারণ শিক্ষার্থীরা মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেন। দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে সমগ্র ক্যাম্পাসের সড়ক ও হলগুলোতে এই অভিযান পরিচালিত হচ্ছে।  

এসময় উপ উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমাদের ক্যাম্পাস আমরাই পরিষ্কার করব। ডাস্টবিনে লেখা থাকে আমাকে ব্যবহার করুন তারপরও আমরা ব্যবহার করি না। আমরা শিক্ষিকরাই এগুলো ব্যবহার করি না। আমরা ডাস্টবিনের পাশে গিয়ে ময়লা ফেলি, কিন্তু ডাস্টবিনে ফেলি না। বিশ্ববিদ্যালয় পরিষ্কার রাখার জন্য যে-সব জিনিস প্রয়োজন সবকিছু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হবে। আগামীতেও পরিষ্কার কার্যক্রম নিয়মিত চলবে। 

ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী ওবাইদুল্লাহ বলেন, চবির সকল সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী মিলে বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। আজ দিনব্যাপি আমাদের এই কর্যক্রম চলবে যতক্ষণ পর্যন্ত পুরো ক্যাম্পাস পরিষ্কার না হয়। আমরা একটা কথা বিশ্বাস করি আমাদের মানসিক পরিচ্ছন্নতা যেমন দরকার বাহ্যিক পরিচ্ছন্নতা তেমন দরকার। আমরা উভয়দিক পরিষ্কার করেই আমরা নতুন বাংলাদেশ ও ক্যাম্পাস গড়ব।

ট্যাগ: চবি
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬