৫ মাসের মধ্যে রাকসু নির্বাচন: রাবি উপাচার্য

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী পাঁচ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের পরই রাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, আগামী পাঁচ মাসের মধ্যে রাকসু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। তবে প্রথমে ছাত্র রাজনীতি থাকবে কি না বা থাকলে কেমনভাবে থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর আমরা রাকসু নির্বাচনের আয়োজন শুরু করব।

ছাত্র রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ছাত্র রাজনীতি বিষয়ে দুটি অপশন রয়েছে। প্রথমত, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা। দ্বিতীয়ত, আগের ছাত্র রাজনীতির দুর্বৃত্তায়িত ধারা বাদ দিয়ে একটি নতুন ধারার সংস্কার করা।

উপাচার্য আরো জানান, ছাত্র রাজনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই রাকসু নির্বাচন নিয়ে কার্যক্রম শুরু হবে।

এদিকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে অনেক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত নেওয়ার জন্য পোল তৈরির মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত প্রকাশ করেছেন। তবে উল্লেখযোগ্য একটি অংশ সংস্কারমূলক ছাত্র রাজনীতির পক্ষে মতামত দিয়েছেন।

শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০তম শিক্ষক উন্নয়ন স…
  • ০১ নভেম্বর ২০২৬
নিজেরা চাঁদা তুলে খেলার মাঠের জন্য ৬০ শতাংশ জমি কিনলেন গ্রা…
  • ০১ নভেম্বর ২০২৬
আইইউবি’র ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট’ প্রতিযোগিতার ইনকিউবেশন পর্ব…
  • ০১ নভেম্বর ২০২৬
রাজধানীতে ছয় রুটে আজ থেকে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
  • ০১ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুর পর বন্ধ হতে বসেছিল পড়ালেখা, পুরো উপজেলায় একমা…
  • ০১ নভেম্বর ২০২৬