২৯ আসন ফাঁকা রেখেই বন্ধ রাবির ভর্তি কার্যক্রম

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
রাজশাহী বিশ্ববিদ্যাল

রাজশাহী বিশ্ববিদ্যাল © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২৯টি আসন ফাঁকা রেখেই অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। গত ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) তিন ইউনিটের স্ব স্ব ইউনিটের সমন্বয়ক ও আইসিটি সেন্টার থেকে বিষয়টি নিশ্চিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস। 

জানা গেছে , পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে গত রোববার থেকে ২০২৩-২৪ সেশনের আনুষ্ঠানিক ক্লাস শুরু হয়েছে। তবে বিভিন্ন বিভাগে এখনও ২৯টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধিভুক্ত 'এ' ইউনিটে ২০টি, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ অধিভুক্ত 'বি' ইউনিটে ৭টি এবং বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদভুক্ত 'সি' ইউনিটে ২টি আসন ফাঁকা রয়েছে। তবে এ সংখ্যার কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আরও পড়ুন: রাবির নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং, আবরারের মতো মারার হুমকি

এ বিষয়ে 'বি' ইউনিটের (বাণিজ্য) চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, 'বি' ইউনিটে আর ৬-৭টা আসন ফাঁকা আছে। বারবার বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। তাই আর বিজ্ঞপ্তি না দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছে। 

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9