চবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত পাটওয়ারী

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
অধ্যাপক ড. এনায়েত পাটওয়ারী

অধ্যাপক ড. এনায়েত পাটওয়ারী © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। আগামী ২ বছর অথবা নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ না হওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছাকে নিজ দায়িত্বের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব থেকে অদ্য (২৪ সেপ্টেম্বর) পূর্বাহ্ণ হতে অব্যাহতি প্রদানপূর্বক রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীকে নিম্নোক্ত শর্তে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, এ নিয়োগ যোগদানের তারিখ হতে দুই বছর অথবা নির্বাচনী বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ না হওয়া পর্যন্ত, যাহা আগে হয়; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

উলেখ্য, ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং পিএইচ.ডি ডিগ্রী সম্পন্ন করেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ার ইনছিয়ন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টোরাল ফেলোসীপ সম্পন্ন করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত আছেন। 

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9