ঢাবির সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসছে প্রশাসন

২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে সব ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত, ডাকসু নির্বাচন কেন্দ্রীক জটিলতাসহ নানা বিষয়ে আলোচনার জন্যই এ সভা ডাকা হয়েছে। সভায় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে রাজনীতি করা সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা।

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের একটি সভা আছে। সাড়ে ১১ টায় হওয়ার কথা থাকলেও পরে সেটি সাড়ে ১২টায় হবে বলে জানিয়েছে প্রশাসন। ছাত্র রাজনীতি, ডাকসু নির্বাচনসহ কয়েকটি বিষয়ে আলোচনার জন্যই হয়তো এই মিটিং। তবে গিয়ে বিস্তারিত আলোচনার পর জানা যাবে।’

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সব রাজনীতি’ বন্ধ নাকি শুধু ‘দলীয় রাজনীতি?

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিকও একই কথা বলেন। সভা শেষে তারা পুরো বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন বলে জানিয়েছেন।

বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শ…
  • ০২ আগস্ট ২০২৬
‘সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে’
  • ০২ আগস্ট ২০২৬
ইউএইচএফপিও থেকে বদলির পর সিভিল সার্জন হয়ে ফেরা ডা. মনিরুজ্জ…
  • ০২ আগস্ট ২০২৬
চীনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫, বাড়তি সতর্কতা জারি
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৩ জেলায় নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬