রাবি ছাত্রলীগ নেতাদের কক্ষে মিলল চাকু-রামদা, মেয়েদের জামা-চুড়ি-গয়না

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
রাবি ছাত্রলীগ নেতাদের কক্ষে মিলল চাকু-রামদা, মেয়েদের জামা-চুড়ি-গয়না

রাবি ছাত্রলীগ নেতাদের কক্ষে মিলল চাকু-রামদা, মেয়েদের জামা-চুড়ি-গয়না © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে-বাংলা ফজলুল হক হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ ও হল প্রশাসনের যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার সকালে যৌথ অভিযানে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে ওইসব কক্ষ থেকে চাকু, রামদা, লোহার রড, লোহার পাইপ, জিআই পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, হেলমেট, বিকৃত যৌনাচারে ব্যবহৃত জন্মনিয়ন্ত্রণ সামগ্রী (কনডম), মেয়েদের জামা, বাঁশের লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

রাবির বিভিন্ন হল থেকে উদ্ধার করা হয় নানান ধরনের সামগ্রী। এর মধ্যে রয়েছে মেয়েদের পরার জামাও। ছবি: টিডিসি ফটো।

এ সময় শেরে-বাংলা হলের আবাসিক শিক্ষক এবং উর্দু বিভাগে চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আমাদের এ হলে হল শিক্ষকের রুম থেকে শুরু করে হলের ইমাম, গেস্ট রুম অডিটোরিয়ামে দখল করে রেখেছিল তারা। এগুলো হলে জঘন্য ব্যাড প্র্যাকটিস হয়েছিল। হলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট থেকে মাস্টার্সের স্টুডেন্ট থাকার সুযোগ পায় না। এই বৈষম্যের মূলোৎপাটন করা হবে।

আরও পড়ুন: বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৫ গবেষক 

এখানে মেধার চর্চা করা হবে, নৈতিকতার চর্চা করা হবে, যোগ্যতার মূল্যায়ন করা হবে। এখানে কোনো অছাত্র, কোনো গুন্ডা, কোনো মাস্তানের এ হলে থাকার সুযোগ পাবে না। আমরা যে সিট বরাদ্দ দেব সেখানে যোগ্যতা, মেধার আলোকে এবং শিক্ষার্থীদের মেরিটের আলোকে মূল্যায়ন করা বলেও তিনি জানান।

ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, একজন …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence