ঢাবিতে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত ভিসির বাসভবনের সামনে অবস্থান

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত ভিসির বাসভবনের সামনে অবস্থান

জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত ভিসির বাসভবনের সামনে অবস্থান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল শিক্ষার্থী। এসময় জড়িতদের গ্রেপ্তারের আগ পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানান তারা। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে ‘Bring Back Justice’ শিরোনামে এক প্রতিবাদ সমাবেশ করেন।

আরও পড়ুন: তোফাজ্জল হত্যার ঘটনায় ঢাবির তদন্ত কমিটি, প্রতিবেদন সন্ধ্যায়

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একজন ভারসাম্যহীন ব্যক্তিকে ৫-৬ ঘণ্টা পেটানো হলো, সারারাত হল প্রশাসন কি করেছে? শিক্ষার্থীরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে জানায়।

এদিকে চোর সন্দেহে ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় জড়িতদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ঢাবি প্রক্টর বলেন, ‘অনেক কষ্টের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে এ ধরনের ঘটনা আমাদের পুরো অর্জনকে ম্লান করে দিয়েছে। ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারো নেই। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের মামলা করা হবে।’

৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডোপ টেস্টে ‘পজিটিভ’ পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9