রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সা'দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অধ্যাপক আখতার হোসেন কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ১৯৮৮ সালে এসএসসি ও ১৯৯০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্নাতক ও ১৯৯৪ সালে স্নাতকোত্তর পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

তিনি ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০২২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। গ্রামীণ উন্নয়ন, মানবিক আচরণ, কাউন্সেলিং, সামাজিক কাজের পেশাদারীকরণ হলো গবেষণায় তাঁর প্রধান আগ্রহের বিষয়। 

সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬