ঢাবিতে যোগদান করলেন অধ্যাপক ড. সাইফুল ইসলাম

২৯ আগস্ট ২০২৪, ১০:১২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM

© টিডিসি ফটো

আদালতের রায় পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যোগদান করেছেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম। আজ বৃহস্পতিবার তিনি রেজিস্টারের মাধ্যমে বিভাগে যোগদান করেন।  পরে রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জানা যায়, ২০১৫ সালের ৩০ জুন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলামকে রাজনৈতিকভাবে ভিন্ন মত লম্বি হওয়াই স্থায়ীভাবে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তৎকালীন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন অধ্যাপক ড. সাইফুল ইসলাম। রিটের প্রেক্ষিতে ২০১৯ সালের ২৪ জানুয়ারি অধ্যাপক সাইফুল ইসলামের পক্ষে রায় দেয় আদালত। 

ওই রায়ের প্রেক্ষিতে তিনি বিভাগে যোগদান করতে গেলে তখন তাকে যোগদান করতে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ তারিখে তিনি যোগদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দেন। সেটি বৃহস্পতিবার গ্রহণ করা হয় এবং তিনি যোগদান করেন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬