বন্যার্তদের জন্য ঢাবি টিএসসি

এক দিনে সংগ্রহ ১ কোটি ২৬ লাখ টাকা ও ৩০ ট্রাক পরিমাণ খাবার ও পোশাক

২৩ আগস্ট ২০২৪, ০৯:০৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
ঢাবির টিএসসিতে বন্যার্তদের জন্য সংগৃহীত ত্রাণ

ঢাবির টিএসসিতে বন্যার্তদের জন্য সংগৃহীত ত্রাণ © টিডিসি ফটো

সারাদেশে বন্যার্তদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুথ বসিয়ে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে এ ত্রাণ সংগ্রহ কার্যক্রম।

দেশের বন্যার্ত এলাকার মানুষদের সহায়তার জন্য শুক্রবার ১ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। 

ত্রাণ সংগ্রহে থাকা সমন্বয়ক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার নগদ অর্থের পাশাপাশি সংগ্রহ করা হয়েছে শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষধ, স্যালাইন এবং পোশাক। এছাড়াও সংগ্রহ করা হয়েছে গবাদি পশুর খাবারও। এদিন যে পরিমাণ ত্রাণ সামগ্রী উঠানো হয়েছে, তা বন্যা দুর্গত এলাকাগুলোতে পৌছাতে ৩০টির মতো ট্রাক লাগবে।

আরও পড়ুন: বন্যার্তদের জন্য টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ

এর আগে গতকালও বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এ গণত্রাণ সংগ্রহে ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা জমা হয়েছে।

ভারতীয় ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে দেশের ১২টি জেলা।  ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে, পাহাড় ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার (১৯ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৩ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও দুজন।

গত বুধবার (২১ আগস্ট) থেকে ফেনীসহ আট জেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। তবে তার কয়েকদিন আগে থেকেই ভারী বৃষ্টি হচ্ছে অনেক জেলায়। এরপর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে বৃহস্পতিবার আরও চার জেলার অনেক জায়গা তলিয়ে যায়।

দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9