দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা ঘরে ফিরবে না: রাবি অধ্যাপক

১১ জুলাই ২০২৪, ০২:২২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
প্যারিস রোডের পাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

প্যারিস রোডের পাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানিয়ে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওমর ফারুক সরকার বলেছেন, "বর্তমানে আমরা শুধু বেতন পাই কিন্তু সম্মান-মর্যাদা পাই না। এখন আমাদের মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। সেই মর্যাদা নিশ্চিত করতে পারে একমাত্র সরকার। আমাদের মর্যাদার লড়ায়ের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা ঘরে ফিরবে না।"

বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনের ভবন সংলগ্ন প্যারিস রোডের পাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, "গ্রামীণফোনের সিনিয়র কর্মকর্তারাও মাসে ৪-৫ লাখ টাকা বেতন পায়। তাছাড়া বেসরকারি কর্মকর্তারাও একেকজন ভালো মানের বেতন পায়। আমরা রাষ্ট্রীয় কাঠামোয় বেতন পেলেও আমাদের কোনো মর্যাদা থাকবে না, তা তো কোনোভাবেই হতে পারে না। আমরা উন্নত বেতন কাঠামোর সাথে মর্যাদার লড়াই চাই। আমাদের সেই মর্যাদা লড়াইয়ের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়ে শিক্ষকদের আস্থার জায়গায় পরিণত হবেন বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমলাদের মধ্যে অনেক দক্ষ লোক যেমন রয়েছে তেমনি কিছু অদক্ষ লোকও রয়েছে। সেটি ইতোমধ্যে প্রমাণিত। যারা বিসিএস প্রশ্নফাঁসের মাধ্যমে আমলা হচ্ছে তাঁরা এমন তো প্রত্যয় স্কিমের মতো এমন সিদ্ধান্তই নিয়ে থাকবে। আজকে পিএসসি যদি দক্ষতার সহিত নিয়োগ প্রদান করতেন তাহলে সেখানে মেধাবীরা প্রবেশ করতেন; তাহলে আজ এমন সিদ্ধান্ত কখনোই আসতো না এবং আমাদেরও আজ রাস্তায় নামতে হতো না। তাই আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছিনিমিনি খেলবেন না। অতিদ্রুত শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষকদের দাবি মেনে নিন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, "আমরা শিক্ষকদের নিয়ে টানা আন্দোলন করে যাচ্ছি আগামী দিনেও কঠিন পথগুলো আপনাদের নিয়েই পাড়ি দেব। আমরা প্রত্যয় স্কিম থেকে বের হওয়ার জন্য আন্দোলন শুরু করলেও আমাদের আন্দোলন দিনদিন স্বতন্ত্র বেতন স্কেলের দিকেই এগিয়ে যাচ্ছে। স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনই আমাদের মূল আন্দোলন। প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা শিক্ষকদের সাথে অন্যায়, অপমান ও বঞ্চনা করার সমান। এর মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসা আমাদের পেনশন পদ্ধতি বাতিল করতে চাচ্ছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এ আন্দোলন থেকে সরে আসব না। এ আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের যে ক্ষতি হবে তার দায় সরকারকেই নিতে হবে।

টানা এগারো দিনের মতো চলছে পেনশনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি। এ সময় প্রায় দেড় শতাধিক শিক্ষক অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

 
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9