রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন প্রভাষক গোলাম কিবরিয়া

০৪ জুন ২০২৪, ১১:৩৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
গোলাম কিবরিয়া

গোলাম কিবরিয়া © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন রাজশাহীর বশিরাবাদ দাওয়াতুল ইসলাম মাদ্রাসার প্রভাষক গোলাম কিবরিয়া। তাঁর গবেষণার বিষয় ছিল 'তাফসীর আস-সা'দীর ভাষাশৈলী ও বৈশিষ্ট্য'। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের তত্ত্বাবধানে এ ডিগ্রি অর্জন করেন।

গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট এবং ৩০ মে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ২৬৩তম সভায় তাঁর পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। 

গোলাম কিবরিয়ার পিএইচডি পরীক্ষক বোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক এবং ভারতের বানারাস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আশফাক আহমাদ।

ড. গোলাম কিবরিয়ার বাসা নওগাঁ জেলার সাপাহার উপজেলার কৈবর্ত্ত গ্রামে। তিনি আব্দুল গণি ও মিসেস কেশুয়ারা বেগমের জ্যেষ্ঠ পুত্র। তিনি রাজশাহীর বশিরাবাদ দাওয়াতুল ইসলাম মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে কর্মরত আছেন এবং ভবিষ্যতে তিনি আরবি সাহিত্য ও তাফসির নিয়ে গবেষণা চালিয়ে যেতে চান। ইতোপূর্বে তিনি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত প…
  • ০৫ আগস্ট ২০২৬
‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬