রাবিতে সকল বিভাগের সমন্বিত অনলাইন রেজাল্ট ব্যবস্থা উদ্বোধন

২৯ মে ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
সমন্বিত অনলাইন রেজাল্ট ব্যবস্থা উদ্বোধন

সমন্বিত অনলাইন রেজাল্ট ব্যবস্থা উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনলাইনে একযোগে মিলবে সকল বিভাগের রেজাল্ট। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে (পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ রেজাল্ট ব্যবস্থার উদ্বোধন করেন। 

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, আমরা একটা নতুন যুগে পদার্পণ করতে চলেছি। আপনারা যে পদ্ধতিটা দেখলেন এটা চমৎকার একটি পদ্ধতি। এর পরেও আরও অনেক কিছু এটার সাথে যুক্ত করব। আমরা ট্রায়ালের মাধ্যমে শুরু করেছি। আমরা কাজ করব, কাজ করতে করতে বুঝব। আমাদের পক্ষে এটা করা সম্ভব কারণ আমাদের কাছে সাপোর্টিং স্টাফ রয়েছে। আমাদের অ্যাকাউন্টস অটোমেশনে চলে যাচ্ছে। পাশাপাশি আইসিটিসহ সবকিছু 'আমব্রেলা' পদ্ধতির আওতায় চলে যাচ্ছে। 

এখনও অনেক শিক্ষক রয়েছেন যাদের ই-মেইল নেই তারা কীভাবে অংশগ্রহণ করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অ্যাকাডেমিক কাউন্সিলকে বলে দিয়েছি যাদের ই-মেইল নেই তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

এ সময় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, আমরা যতই ডিজিটালাইজ করি না কেন আমাদের নিজেদেরও স্মার্ট হতে হবে। কারণ একজন শিক্ষার্থীর কোনো পাওনা আছে কিনা সেটা হল প্রাধ্যক্ষ ও বিভাগের চেয়ারম্যানের অনলাইনে জানাতে হবে। তাছাড়া হলগুলো ও বিভাগীয় যে কর্মকর্তারা রয়েছে তাদেরও স্মার্ট হতে হবে। কারণ এখন তাদের কাছে আগের মতো কোনো চিঠিপত্র যাবে না। তাদের আমরা শুধু মেইল করব এবং নির্দিষ্ট একটি সময় থাকবে ঐ সময়ের মধ্যেই তাদের সাবমিট করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে না পারলে তাকে ডিউ প্রসেসে আসতে হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, সকল অনুষদের ডিনবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 
ট্যাগ: রাবি
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9