ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ PM
বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ

বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ © সংগৃহীত

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির সাধারণ প্রশাসনের আওতাভুক্ত দুটি পদে মোট ৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ

পদের নাম ও যোগ্যতা

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১০)।

যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা-২০১৯-এর তফসিল-২ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৮টি

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংয়ে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত-২০২৪)-এর তফসিল-২, ৩ ও ৪ অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। ২০২৬ সালের ৩০ জুন তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ভুল বা অসত্য তথ্য দিয়ে আবেদন করলে আবেদন বাতিল করা হবে। নিয়োগের পরও কোনো তথ্য বা কাগজপত্র অসত্য বা ভুয়া প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ওয়েবসাইটে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরু: অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। 

আবেদন শেষ: আবেদন করা যাবে ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

আরও দেখুন: কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্মাতা সজীব

আবেদন ফি: প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা। এর সঙ্গে টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। এ ফি অফেরতযোগ্য।

পরীক্ষার ধরন: যোগ্য প্রার্থীদের বাছাইয়ের পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি ও এক সেট ফটোকপি জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের সংশ্লিষ্ট সনদ দাখিল করতে হবে। বিভাগীয় বা চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র জমা দিতে হবে।

বি: দ্র: নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। চাকরিপ্রার্থীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন ও ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬