চবিতে বৈরী আবহাওয়ার মধ্যেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত

২৮ মে ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) © ফাইল ফটো

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের সকল স্থানে সৃষ্ট বৈরী আবহাওয়ার মধ্যেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। মঙ্গলবার (২৮ মে) ক্লাস-পরীক্ষা চালু রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমাল অনেকটাই দুর্বল হয়েছে। আগামীকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসতে পারলে ক্লাস-পরীক্ষা যথানিয়মে চলবে৷ 

এমন পরিস্থিতিতে ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা ক্লাসে আসতে না পারলে বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধের ব্যাপারে অফিসিয়াল কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

এদিকে দুইদিন ধরে প্রচণ্ড ঝড় ও বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, গাছ এবং বৈদ্যুতিক পিলার ভেঙে পড়েছে। হলগুলোতে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হচ্ছে। দিনের খুব কম সময়ই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। 

 
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬
আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬